২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মার্সেলের পরিবেশক সম্মেলন

সম্মেলনে বিভিন্ন অঞ্চলের সেরা পরিবেশকদের পুরস্কার দেওয়া হয়েছে।

কক্সবাজারে মার্সেলের পরিবেশক সম্মেলন

মার্সেল- এর পরিবেশক সম্মেলন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 06:46 PM

Updated : 18 Oct 2022, 06:46 PM

বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী কোম্পানি মার্সেলের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কক্সবাজারে ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’- এ এর উদ্বোধন করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম।

এতে সারাদেশের অন্তত এক হাজার প্রতিনিধি যোগ দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনে বিভিন্ন অঞ্চলের সেরা পরিবেশকদের পুরস্কার দেওয়ার পাশাপাশি বিচ পার্টিসহ সাংস্কৃতিক আয়োজনও ছিল।

কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা ও মোহাম্মদ হুমায়ুন কবীর, প্লাজা টেড্রের সিইও মোহাম্মদ রায়হান ও মার্সেলের হেড অব সেলস মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন।

এতে বৈশ্বিক মন্দার সময়ে ব্যবসায়ীদের আস্থা না হারানোর আহ্বান জানিয়ে শামছুল আলম বলেন, “পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমাদের ব্যবসায়িক কৌশলও পরিবর্তন করতে হবে।

এ সময় বিদেশি ব্র্যান্ডের পরিবর্তে দেশীয় ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।