২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমওয়ার্ডে ২৫ পুরস্কার জিতে নিল এশিয়াটিক মাইন্ডশেয়ার

এর মধ্যে তিনটি স্বর্ণ, নয়টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জপদক এবং একটি প্রাঁ পি রয়েছে।

কমওয়ার্ডে ২৫ পুরস্কার জিতে নিল এশিয়াটিক মাইন্ডশেয়ার

‘কমওয়ার্ড ২০২২’ আসরে ২৫টি পুরস্কার জিতেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 06:26 PM

Updated : 19 Aug 2022, 06:26 PM

সেরা বিজ্ঞাপন নির্মাণের স্বীকৃতিতে ‘কমওয়ার্ড ২০২২’ এর কয়েক ক্যাটাগরিতে ২৫টি পুরস্কার জিতে নিয়েছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড।

এ বিজ্ঞাপনী সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয় দেশের মার্কেটিং খাতে ‘সৃষ্টিশীল’ কাজের সম্মান ও স্বীকৃতির আসর ‘কমওয়ার্ড ২০২২’। হোটেল ইন্টারকন্টিনেন্টালে পুরস্কার ঘোষণার মধ্যে দিয়ে সমাপ্ত হয় এই ‘কম্যুনিকেশন সামিটের।‘

‘কমওয়ার্ডের’ একাদশ আসরে গ্রুপ হিসাবে এশিয়াটিক মাইন্ডশেয়ার মোট ৩৭টি পুরস্কার পেয়েছে। আর এককভাবে পেয়েছে ২৫টি। এর মধ্যে তিনটি স্বর্ণ, নয়টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জপদক এবং একটি প্রাঁ পি আছে।

এর মাধ্যমে এশিয়াটিক মাইন্ডশেয়ার ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রতি মৌসুমে ধারাবাহিকভাবে সর্বোচ্চ পুরস্কার ছিনিয়ে নেওয়ার রেকর্ড গড়ল বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, একাদশ কম্যুনিকেশন সামিটের থিম ছিল ‘ক্রিয়েটিভিটি ইন চ্যালেঞ্জিং টাইমস’। সামিটে সৃজনশীল এবং বিপণন খাত নিয়ে আলোচনা করেন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিপণন বিশেষজ্ঞরা।

২০১১ সাল থেকে ‘বিপণন ও বিজ্ঞাপনে’ দেশের সেরা কাজগুলোকে স্বীকৃতি দিতে সামিটের পাশাপাশি এই ‘কমওয়ার্ড’ আয়োজনের মাধ্যমে পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।