৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ই-সিগারেট আমদানি নিষিদ্ধ হচ্ছে

ই-সিগারেট সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধের প্রস্তাব করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2024, 06:57 PM

Updated : 26 Aug 2026, 11:06 AM

জনস্বাস্থ্যের কথা বিবেচনায় ই-সিগারেট ও সংশ্লিষ্ট উপাদান আমদানি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে সরকার।

ঢাকার তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগ ই-সিগারেটের আমদানি নিষিদ্ধের প্রস্তাব দিলে তাতে সায় মেলে।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করতে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেয় স্বাস্থ্য সেবা বিভাগ।

ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: পিআইডি।

ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

“আলোচনার পর সিদ্ধান্ত হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া নীতিগত/চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য সেটি পুনরায় উপস্থাপন করার সিদ্ধান্ত হয়েছে।