২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএফএস বিষয়ে সচেতনতা বাড়াতে বিকাশের কর্মশালা

বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও পুলিশ সদস্যসহ ১২০ জন সদস্য এতে অংশ নেন।

এমএফএস বিষয়ে সচেতনতা বাড়াতে বিকাশের কর্মশালা

এমএফএসের অপব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিকাশ- এর কর্মশালা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 06:27 PM

Updated : 24 Dec 2022, 06:27 PM

অপরাধমূলক কর্মকাণ্ডে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের অপব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে কর্মশালা করেছে বিকাশ।

সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহযোগিতায় দুদিনের এ কর্মশালায় জেলার ১২০ বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও পুলিশ সদস্য অংশ নেন।

খুলনার একটি হোটেলে কর্মশালায় প্রথম দিনে এজেন্টদেরকে সচেতন করার পাশাপাশি এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও বিকাশ- এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা ওঠে আসে।

দ্বিতীয় দিন পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের জন্য ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস- এর অপব্যবহার ‘তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা হয়।

এতে অপরাধীচক্র সম্পর্কে পাওয়া তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায়- সে সম্পর্কে আলোচনা হয়; কেএমপির ৩৫ জন তদন্তকারী কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় বিকাশের এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ড. মো. নাজিবুর রহমান, কেএমপির কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম ও বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম উপস্থিত ছিলেন।