২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরাকলের প্রযুক্তি ব্যবহারে মেটাল-পিডব্লিউসি চুক্তি

কৃষিভিত্তিক বিভিন্ন ব্যবসাকে আরও উৎপাদনমুখী করার উদ্দেশ্যেই এই চুক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 09:09 PM

Updated : 19 Oct 2022, 09:09 PM

সব কার্যক্রমে ওরাকল ইআরপি প্রযুক্তি ব্যবহারের জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কৃষি যান্ত্রিকীকরণ প্রতিষ্ঠান মেটাল।

কৃষিভিত্তিক বিভিন্ন ব্যবসাকে আরও উৎপাদনমুখী করার উদ্দেশ্যেই মঙ্গলবার এই চুক্তি সই করা হয় বলে মেটালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেটালের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিডব্লিউসির বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশিদ, মেটালের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল,প্রধান নির্বাহী কর্মকর্তা এএমএম ফরহাদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।