২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পথেরহাটে ইসলামী ব্যাংকের শাখা

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে ঢাকার প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যোগ দেন উদ্বোধনী অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2024, 08:44 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

চট্টগ্রামের রাউজান উপজেলার পথের হাট এলাকায় ৩৯৭তম শাখার উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, পথের হাট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যোগ দেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

তিনি বলেন, “বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। নতুন বাংলাদেশে গ্রাহকরা ইসলামী ব্যাংককে আরো বেশি আস্থার ব্যাংক হিসেবে নিয়েছেন। গ্রাহকরা এখন নির্বিঘ্নে ইসলামী ব্যাংকের প্রতিটি শাখায় সেবা গ্রহণ করছেন।”

তিনি দেশের অন্যান্য শাখার মত পথেরহাট শাখা থেকেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিংয়ের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন শরীয়া সুপারভাইজরি কমিটির সদস্য সচিব মোহাম্মাদ আবদুস সামাদ।