ন্যাশনাল লাইফের প্রিমিয়াম দেওয়া যাবে ‘নগদ’ এ
দুই কোম্পানি সম্প্রতি এ বিষয়ে চুক্তি করেছে।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে এখন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধ করা যাবে।
এ সেবার আওতায় নগদ অ্যাকাউন্ট থেকে বীমা কোম্পানিটির মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক পলিসির প্রিমিয়াম ফি পরিশোধ করা যাবে খুব সহজেই বলে সোমবার নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে দুই কোম্পানির মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে।
এসময় নগদ এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (এফআই ও ইন্স্যুরেন্স) মো. বায়েজিদ এবং ন্যাশনাল লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী ও প্রধান ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
