২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক আইটি নিয়ে এল ‘মেয়াদ’ অ্যাপ

ব্র্যাক আইটি জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে পণ্যের ‘ওয়ারেন্টি’র বিস্তারিত সংরক্ষণ ও অনুসরণ করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 08:40 PM

Updated : 18 Oct 2022, 08:40 PM

ওয়ারেন্টি বিষয়ক সমস্যা সমাধানে ব্র্যাক-এর অঙ্গপ্রতিষ্ঠান ব্র্যাক আইটি বাজারে এনেছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘মেয়াদ’।

মঙ্গলবার ব্র্যাক আইটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অ্যাপের মাধ্যমে পণ্যের ‘ওয়ারেন্টি’র বিস্তারিত সংরক্ষণ ও অনুসরণ করা যাবে। এছাড়া, পণ্যের ‘ওয়ারেন্টি’ শেষ হওয়ার আগে ‘রিমাইন্ডার’ও পাওয়া যাবে।

এই অ্যাপ সম্পর্কে ব্র্যাক আইটি-র হেড অফ কমার্শিয়াল আরিফ উর রহমান চৌধুরী বলেন, “আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ মানুষের জীবনে ওয়ারেন্টি সংক্রান্ত নানান ধরনের ‘হ্যাসেল’ হচ্ছে।

“খেয়াল করে দেখবেন, ‘প্রোডাক্ট ওয়ারেন্টি ক্লেইম’ করার সময় ‘ওয়ারেন্টি কার্ড’ খুঁজে না পাওয়া অথবা সঠিক সময়ে মনে না করার কারণে প্রায়ই আমাদের ‘মনিটারি লস’ (আর্থিক ক্ষতি) হয় এবং অনেক ক্ষেত্রে আমরা ‘আপসেট’ হয়ে যাই, যে একটু অরগানাইজড হলেই এমন সমস্যায় পড়তে হতো না।”

তিনি আরও জানান, খুব শিগগির এই অ্যাপটিতে আরও আকর্ষণীয় বিভিন্ন ফিচার আসছে।