২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ছাড়

লাইফস্টাইল ও ই-কমার্সে এ অফার ৫ অক্টোবর পর্যন্ত চললেও মিষ্টি ও খাবার দোকানে চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 07:57 PM

Updated : 26 Sep 2022, 07:57 PM

দুর্গাপূজার কেনাকাটায় ৫০টির বেশি ব্র্যান্ডের দোকানে ‘নগদ’ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট পাবেন গ্রাহক। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, লাইফস্টাইল ক্যাটাগরিতে বেবি শপ, টপ টেন, রাইজ, কে ক্রাফট, অঞ্জন্স, রো ন্যাশন, রঙ বাংলাদেশ, বিশ্ব রঙ, সেইলর, ক্যাটস আই লিমিটেড, সারা লাইফস্টাইলসহ বেশকিছু ব্র্যান্ড থেকে কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। 

ক্যাসুয়াল পোলো, পার্ফিউম বাংলাদেশ, গুডি ব্রো, কে ক্রাফট, প্রাইড, রিবানা, স্নিকার পিম্প শপিং কর্নারসহ পোশাক, ফার্নিচার, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ক্যাটাগরির অনলাইন ব্র্যান্ডও রয়েছে এই ছাড়ের আওতায়।

সারাদেশে আগামী ৫ অক্টোবর পর্যন্ত এ অফার চলবে বলে জানিয়েছে নগদ। 

এছাড়া মিষ্টি ও খাবারের দোকানের মধ্যে ওয়েল ফুড, ক্লাসিক সুইটস, বাংলার মিষ্টি, কেক স্টোরি, ব্যাংকার্স কাফে অ্যান্ড রেস্টুরেন্টসহ বেশ কিছু প্রতিষ্ঠানে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক মিলবে। 

নগদের চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, “যে কোনো উৎসবেই নগদ নিত্য নতুন সব ধরনের অফারের মাধ্যমে মানুষের জীবনকে কিছুটা সহজ করার চেষ্টা করে। দুর্গাপূজার এই উৎসব মৌসুমকে ঘিরে আমাদের এই ক্যাম্পেইন এবং আমার বিশ্বাস এই ক্যাম্পেইন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের গ্রাহকদের অনেকটা স্বস্তির সাথে কেনাকাটার সুযোগ করে দেবে।”