ডেঙ্গু প্রতিরোধে ভিশনের প্রচারণা
এর অংশ হিসেবে ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিলিসহ হ্যান্ডমাইকে নানা ধরনের বার্তা প্রচার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে দেশব্যাপী প্রচারণা শুরু করেছে ভিশন ইলেকট্রনিকস ।
দ্বিতীয়বারের মতো শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ২৩ আগস্ট পর্যন্ত বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাণ আরএফএল।
এতে বলা হয, ‘ভিশন মসকুইটো কিলিং ব্যাট ডেঙ্গু সতর্কতা ক্যাম্পেইন সিজন ২ এর অংশ হিসেবে গত ১২ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিলিসহ হ্যান্ডমাইকে নানা ধরনের বার্তা প্রচার করা হয়।
সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাসুম গনি তাপস, ভিশন ইলেকট্রনিকস লিমিটেড এর নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, অপারেশন ম্যানেজার পার্থ সরকার ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।
ভিশন ইলেকট্রনিকস এর হেড অব মার্কেটিং শেখ মাহবুবুর রহমান বলেন, ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে ভিশন ইলেকট্রনিকসের এমন উদ্যোগ। এজন্য ভিশনের উদ্যোগে নানা ধরনের মাধ্যম ব্যবহার করে মানুষকে সচেতন করা হচ্ছে।
তাছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরেজমিন গিয়ে নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান।
