Published : 24 Feb 2026, 06:50 PM
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন ‘বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন’ (বারভিডা) নেতারা।
মঙ্গলবার সচিবালয়ে এ বৈঠক হয়েছে বলে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বারভিডার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এ সংগঠনের প্রেসিডেন্ট আবদুল হক। দেশের সড়ক পরিবহন খাতে বিশ্ব সেরা প্রযুক্তির পরিবেশ ও জ্বালানিবান্ধব বাহন আমদানি এবং বিপণন কার্যক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে বারভিডার পক্ষ থেকে তুলে ধরা বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বারভিডা প্রতিনিধিদলে সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, প্রাক্তন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ সাইফুল ইসলাম সম্রাট, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন) সভায় উপস্থিত ছিলেন।