২৯ শতাংশ বেড়েছে বিএসআরএমের মুনাফা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএমের মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে ২৯ শতাংশ।
এই বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী বিএসআরএম স্টিলসের করপরবর্তী মুনাফা (কনসলিডেটেড) হয়েছে ১০৫ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা।
আগের বছর একই সময়ে এই মুনাফার ছিল ৮১ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা ।
সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৯ শতাংশ।
অপরদিকে বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী বিএসআরএম স্টিলসের করপরবর্তী মুনাফার পরিমাণ ৭৫ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা ।
আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানটির করপরবর্তী মুনাফা ছিল ৪১ কোটি ৪৪ লাখ টাকা ।
