চট্টগ্রামে রবির ইফতারে জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সম্মানে ইফতারের আয়োজন করেছে বেসরকারি টেলিফোন অপারেটর রবি।
সোমবার বিকাল পৌনে ৫টার দিকে চট্টগ্রামে পৌঁছে হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ইফতারে যোগ দেন মাশরাফি বিন মর্তুজার দল।
ইফাতারের আগে বাংলাদেশ দলের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন রবির প্রধান নির্বাহী সুপন বীরাসিংহা ও চীফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।
ক্রিকেট দলের পক্ষে বক্তব্য রাখেন দলীয় ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও দলপতি মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ দলের স্পন্সর হওয়ায় রবিকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, আগামী দুই বছরের জন্য বাংলাদেশ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রবি।
এ সময় জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোতে তাদের অবদান রাখার জন্য আহ্বান জানান তিনি।
এসময় রবির পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে একটি করে মোবাইল সেট তুলে দেওয়া হয় ।
