৩৩ শতাংশ লভ্যাংশ দেবে মেঘনা লাইফ
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্সুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৩ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, রোববার প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপনী বছরের জন্য এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
মেঘনা লাইফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ অগাস্ট রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩০ জুলাই।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ আগের বছর ২০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
