২০০ কোটি টাকার কুপন বন্ড ছাড়বে বিএসআরএম
২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলস লিমিটেড।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে রোববার ডিএসই জানিয়েছে।
বন্ডের মাধ্যমে তোলা অর্থে মূলধনী ব্যয়, ঋণের পুনঃঅর্থায়নে এবং বিএসআরএম গ্রুপের বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ খাতে ব্যয় করা হবে।
২০০৯ সালে বিএসআরএম স্টিলস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
