রাজশাহী-ঢাকা রুটে চালু হলো ইউএস বাংলার ফ্লাইট
আনুষ্ঠানিকভাবে রাজশাহী-ঢাকা রুটে চালু হলো ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট।
শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটে ৭৮ জন যাত্রী নিয়ে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে উড়াল দেয় ইউএস বাংলার প্রথম ফ্লাইট।
ইউএস বাংলা এয়ারলাইন্সের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের সদস্য শেখ সাদী শিশির জানান, এই রুটে প্রতি সোম, বুধ ও শনিবার তাদের ফ্লাইট চলবে।
“এসব দিনে বেলা ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসবে ফ্লাইট। পৌঁছাবে ৩টা ৫০ মিনিটে। আর রাজশাহী থেকে ৪টা ১০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪টা ৫০ মিনিটে।”
বর্তমানে শুক্র, রবি ও মঙ্গলবার এই রুটে ফ্লাইট চালাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
