২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবিতে নতুন দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক

পদোন্নতি দিয়ে দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপ-ব্যবস্থাপনা পরিচালক করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 10:48 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

সম্প্রতি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদোন্নতির আগে সোহরাব মুস্তাফা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড অফ-শোর ব্যাংকিং ইউনিটের প্রধান ছিলেন এবং গোলাম আওলিয়া ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

Image
সোহরাব মুস্তাফা

সোহরাব মুস্তাফা

দীর্ঘ ৩২ বছর ধরে ব্যাংকিং খাতে কর্মরত সোহরাব মুস্তাফা ২০১০ সালে ইউসিবিতে যোগ দেন। এর আগে সিটি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও প্রাইম ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন তিনি।

ব্যাংকিংয়ের বিভিন্ন শাখায় ৩১ বছর ধরে কাজ করা আওলিয়া ১৯৮৩ সালে ইউসিবি ব্যাংকে ‘প্রবেশনারি অফিসার’ হিসাবে যোগ দেন।