উত্তরায় বাংলালিংকের কাস্টমার কেয়ার
ঢাকার উত্তরায় সেলস অ্যান্ড কেয়ার সেন্টারের উদ্বোধন করেছে বাংলালিংক।
বৃহস্পতিবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি উত্তরা মডেল টাউনের সেক্টর তিনে এসবি প্লাজায় এ সেন্টার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের রিজিওনাল ডিরেক্টর নূর-ই-আলম সিদ্দিকী বলেন, “আমাদের গ্রাহকদের সর্বোৎকৃষ্ট মানের সেবা দেওয়ার লক্ষ্যেই উত্তরায় বাংলালিংকের সেলস অ্যান্ড কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে।”
উদ্বোধন অনুষ্ঠানে বাংলালিংকের ঢাকার রিজিওনাল ডিরেক্টর নূর-ই-আলম সিদ্দিকী, কাস্টমার কেয়ার ডিভিশন ডিরেক্টর এরশাদ হোসেন খান, হেড অফ ম্যাস মার্কেট সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন মারুফ মিজান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
