সিম্ফোনির নতুন হ্যান্ডসেট জেডসিক্স
গ্রাহকদের জন্য নতুন ডিজাইনের হ্যান্ডসেট নিয়ে এসেছে সিম্ফোনি।
জেডসিক্স শিরোনামের এই স্মার্ট ফোনটিতে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ আকর্ষণীয় সুবিধা রয়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
হ্যান্ডসেটটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯০ টাকা।
সিম্ফোনির বিপণন বিভাগের প্রধান আশরাফুল হক জানান, পাঁচ ইঞ্চি ডিসপ্লে ও ১৬ গিগাবাইট রোম রয়েছে সেটটিতে। ইতোমধ্যেই সেটটি বাজারজাত করা হয়েছে।
