২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে স্বপ্ন ও প্রিন্স বাজারকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে রাজধানীর মিরপুরে সুপার শপ স্বপ্ন ও প্রিন্স বাজারকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্র্যাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 06:14 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার দুপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে মিরপুর এলাকায় পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি প্রতিষ্ঠানের মধ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সুপার শপ স্বপ্নকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। এছাড়া একই অপরাধে প্রিন্সবাজারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”