২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিম্ফোনি হ্যান্ডসেটে রিমোট কন্ট্রোলার

রিমোট কন্ট্রোলার প্রযুক্তি যুক্ত করে নতুন স্মার্টফোন বাজারে এনেছে সিম্ফনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 12:43 PM

সিম্ফোনি পি সিক্স নামের নতুন এই মোবাইল ফোনে টিভি, এসি, ডিভিডি প্লেয়ার, প্রজেক্টর ইত্যাদি যন্ত্রের রিমোট কন্ট্রোলার থাকছে।

সিম্ফোনির হেড অব মার্কেটিং আশরাফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাল্টি জেসচার, কুইক লক স্ক্রিন, হ্যান্ডসেট শেক করার মাধ্যমে স্ক্রিন শট নেওয়ার সুবিধাসহ আরও অনেক সুবিধা রয়েছে এই ফোনটিতে।”

অটো ফোকাস ও ট্রাই এইডি ফ্ল্যাশ লাইটসহ ১৩ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা রয়েছে নতুন এই হ্যান্ডসেটে। ক্যামেরা প্রযুক্তির মধ্যে আছে- জিরো শাটার ডিলে, গ্রেডিয়েন্টার, নয়েজ রিডাকশন, সেলফ টাইমার অপশন। পাশাপাশি রয়েছে ফেস বিউটি মোড, প্যানারোমা মোড এবং মাল্টি অ্যাঙ্গেল মোড।

অ্যান্ড্রয়ডের সর্বাধুনিক প্রযুক্তি ললিপপ ভার্সনের এই ফোনটির দাম ৯ হাজার ৯৯০ টাকা।