ঈদে রবির সামস্যাং স্মার্টফোন বান্ডেল ক্যাম্পেইন
ঈদ-উল ফিতর সামনে রেখে সামস্যাংয়ের সঙ্গে আর্কষণীয় স্মার্টফোন অফার চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
দাম, মান, হ্যান্ডসেটের ফিচার ও অন্যান্য সুবিধা বিবেচনায় অফারটি গ্রাহকের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশাপ্রকাশ করে রবি।
‘সামস্যাং গ্যালাক্সি জে ওয়ান’ ও ‘সামস্যাং গ্যালাক্সি কোর প্রাইম’ নামে হ্যান্ডসেট দুটি কেনার সময় গ্রাহকরা শতভাগ বোনাস পাবেন।
এই বান্ডেল অফার ব্যবহার করে রবির ৩.৫জি নেটওয়ার্কে ইন্টারনেট, অ্যাপস ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
অন্যদিকে গ্যালাক্সি কোর প্রাইমে রয়েছে (দাম ১২ হাজার ৯৯০ টাকা) রবি থেকে রবি ৪ হাজার ৫০০ মিনিট, রবি থেকে অন্য অপারেটরে ১ হাজার ৮০০ মিনিট, ১ হাজার ৫০০টি এসএমএস ও ১৮ জিবি ডাটা।
তিন মাসজুড়ে এই বান্ডেল অফারটি প্রতি মাসে সমানভাবে প্রযোজ্য হবে।
সরাসরি রবি ওয়াক ইন সেন্টারে গিয়ে (ডব্লিওআইসি) অথবা www.robibazar.com সাইটটি ভিজিট করে গ্রাহকরা হ্যান্ডসেটগুলো কিনতে পারবেন।
এছাড়া www.rokomari.com এবং www.biponee.com সাইটেও হ্যান্ডসেটগুলো রয়েছে বলে জানিয়েছে রবি।
