২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার লভ্যাংশ দেবে না বিআইএফসি

পুঁজিবাজারে আর্থিক খাতের কোম্পানি বিআইএফসি এবার শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2015, 05:19 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ২০১৪ সালের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি।

রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা করা হয়েছে।

৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিআইএফসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ২৩ জুলাই।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৫ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ১৩ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিআইএফসি আগের বছর ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।