২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই লেনদেনের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

প্রথম দিনে লেনদেনের শীর্ষে উঠে এসছে প্রকৌশল খাতে অভিষেক ঘটা অলিম্পিক এক্সেসরিজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 06:00 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বৃহস্পতিবার ৩৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির, যা ডিএসইতে দিনের মোট লেনদেনের প্রায় ৯ শতাংশ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ডিএসই ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা যায়, এদিন ৩৪৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির।

লেনদেনের প্রথমদিনে ডিএসইতে অলিম্পিক এক্সেসরিজের দর বেড়েছে ৩৯১ শতাংশ। ১০ টাকা থেকে দিন শেষে দর ৪৯.১০ টাকায় গিয়ে ঠেকেছে।

অলিম্পিক এক্সেসরিজ আইপিওতে ২ কোটি শেয়ার ছেড়েছিল। প্রথম দিনে কোম্পানিটির ৮৭ লাখ ২১ হাজার ৭৩১টি শেয়ার হাতবদল হয়েছে। সে হিসাবে আইপিওতে বরাদ্দ দেওয়া শেয়ারের ৪৩.৬০ শতাংশ প্রথম দিনেই হাতবদল হয়েছে।

লেনদেন শেষে কোম্পানির পিই রেশিও দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫৮ পয়েন্ট।