২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ’ ক্যাটাগরিতে উঠছে শাশা ডেনিমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

আগামী ২৮ জুন থেকে এটি কার্যকর হবে বলে বৃহস্পতিবার ডিএসই জানিয়েছে।

চলতি ২০১৫ সালে শাশা ডেনিমস শেয়ারবাজারে নতুন কোম্পানি হিসাবে ‘এন’ ক্যাটাগরি হিসাবে তালিকাভুক্ত হয়।

তালিকাভুক্তির পর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

এরই ভিত্তিতে আগামী ২৮ জুন থেকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটগরিতে উন্নীত হচ্ছে শাশা ডেনিমস।

‘এ’ উন্নীত হতে হলে নিয়মিত এজিএম করতে হয় এবং ১০ শতাংশর উপর লভ্যাংশ দিতে হয়।