প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা ২৭ জুন
বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা ২৭ জুন অনুষ্ঠিত হবে।
বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়া হবে কিনা সে সিদ্ধান্তও হবে সভায়।
কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
