২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমেছে

সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বৃহস্পতিবারসহ টানা পাঁচ দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৬৫ পয়েন্ট সূচক কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে নামে।

লেনদেন আগের দিনের চেয়ে ২৬ কোটি ১৮ লাখ টাকা কমে ৩৪৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।

টাকার পরিমাণে লেনদেনে শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- অলিম্পিক অ্যাসোসিয়েট লিমিটেড, স্কয়ার ফার্মা, এএফসি এগ্রো, লাফার্জ সুরমা ও কেপিসিএল।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৩৫ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৭০৯ পয়েন্ট।

সিএসইতে এদিন প্রায় ৩৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনে চেয়ে প্রায় ৫ কোটি টাকা বেশি।

এ বাজারে লেনদেন থাকা ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৩টির এবং ৩০টির দাম অপরিবর্তিত।