২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডি সার্ভিসের পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিস লিমিটেডের (বিডি সার্ভিস) পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 06:42 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ২৯ জুন সোমবার বিকেল ৪টায় ওই সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। পাশাপাশি কোম্পানির ৩১ মার্চ ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ  লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।