২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি বিদ্যুৎকেন্দ্র অধিগ্রহণ করছে ইউপিজিডিসিএল

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (ইউপিজিডিসিএল) দুটি বিদ্যুৎকেন্দ্র অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

মঙ্গলবার অনুষ্ঠিত ইউপিজিডিসিএলের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বুধবার ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুটি হচ্ছে- ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড (ইউআপিএল) এবং শাজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এসপিজিসিএল)।

ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ারের উৎপাদন ক্ষমতা ৫৩ মেগাওয়াট। অন্যদিকে শাজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানির ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম।

কেন্দ্র দুটি অধিগ্রহণের ফলে ইউপিজিডিসিএলের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮১ মেগাওয়াট বাড়বে। আর মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২৪০ মেগাওয়াট।

আগামী ৯০ দিনের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউপিজিডিসিএলের নিজস্ব তহবিলে কোম্পানি দুটি অধিগ্রহণ করা হবে। এর জন্য নতুন করে কোনো শেয়ার ইস্যু করা হবে না।

তবে কি দামে কেন্দ্র দুটি কেনা হচ্ছে, এগুলোর মেয়াদ আর কতদিন আছে সে সম্পর্কে কিছু জানায়নি ইউনাইটেড পাওয়ার।

দুটি বিদ্যুৎ কেন্দ্রেরই মালিক ইউনাইটেড গ্রুপ, অর্থ্যাৎ ইউপিজিডিসিএলের উদ্যোক্তারা।