২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বোর্ড সভা ডেকেছে বিআইএফসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) রোববার বোর্ড সভা ডেকেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 10:40 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ওই সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশও ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

গত বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ২০০৬ সালে বিআইএফসি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।