ওয়ালটন পণ্য কেনা যাবে ৩ বছরের কিস্তিতে
ওয়ালটনের পণ্য এখন থেকে সর্বোচ্চ তিন বছরের কিস্তিতে কেনা যাবে বলে ঘোষণা দিয়েছে নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী বাংলাদেশি এ প্রতিষ্ঠানটি।
১ জুন থেকে দেশে সব ‘ওয়ালটন প্লাজা’ অর্থাৎ ওয়ালটনের নিজস্ব প্রদর্শনী কেন্দ্রে এ কিস্তি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মোবাইল ফোন সেট বাদে ওয়ালটন ব্র্যান্ডের সব পণ্যের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে বলে সোমবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওয়ালটনের পণ্য কেনার ক্ষেত্রে কিস্তির শর্তও সহজতর করা হয়েছে। তবে ন্যূনতম সাড়ে ৮ হাজার টাকার পণ্য কিনলে কিস্তি প্রযোজ্য হবে।
এর আগে সর্বোচ্চ ৩০ মাসের কিস্তিতে ওয়ালটনের পণ্য কেনা যেত।
কিস্তির মেয়াদ বাড়ানোর ফলে মাসিক কিস্তির পরিমাণ আরও কমে আসবে। ফলে ক্রেতারা এখন অনেক কম টাকার কিস্তিতে ওয়ালটনের ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনার, মোটরসাইকেলসহ বেশকিছু পণ্য কিনতে পারবেন।
পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে জানানো হয়।
