২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৫ টন সয়াবিন তেল জব্দ

চট্টগ্রামে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া উৎপাদিত ২৫ টন সয়াবিন তেল জব্দ করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 09:48 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

সোমবার নগরীর বায়েজিদ থানা এলাকায় ছয়টি তেল কারখানায় অভিযান চালিয়ে এসব সোয়াবিন তেল জব্দ করার পর এগুলো বাজেয়াপ্ত করা হয়।

অভিযানের পর কারখানাগুলো সিলগালা করে দেয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামীম আল ইয়ামিন।

সিলগালা করে দেওয়া কারখানাগুলো হলো- মিনার সয়াবিন অয়েল, শাহিন সয়াবিন অয়েল, স্টার গোল্ড সয়াবিন অয়েল, নূর সয়াবিন অয়েল, নূর মাস্টার অয়েল ও এস আমানত সয়াবিন অয়েল।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে মিনার সয়াবিন অয়েল প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার পাশাপাশি মালিক মো. শিহাবউদ্দিনকে (৩৮) নয় মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া শাহিন সয়াবিন অয়েলের মালিককে পাওয়া না যাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

পাশাপাশি ওই কারখানার কর্মচারী মো. আরিফ (২০),  মো. আলতাফ হোসেন (২৯), মো. মাইনুদ্দিন (২৭) ও সালাউদ্দিনকে (২০) ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট তামীম ।

এদিকে মালিককে পাওয়া না যাওয়ায় স্টার গোল্ড সয়াবিন অয়েল, নূর সয়াবিন অয়েল, নূর মাস্টার অয়েল ও এস আমানত সয়াবিন অয়েল কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান এএসপি সোহেল।