২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৭২ কোটি ২৩ লাখ টাকা বেড়ে ৩৮১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৪ পয়েন্টে নামে।

লেনদেনে থাকা ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত ৫৫টির।

টাকার পরিমাণে লেনদেনে শীর্ষে থাকা ৫ কোম্পানি হলো- তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, কেপিসিএল।

এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯০৬ পয়েন্টে হয়।

লেনদেন আগের দিনে চেয়ে প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা বেড়ে প্রায় ২৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

এ বাজারে লেনদেন থাকা ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত ২৮টির।