২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বীমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 05:00 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

রোববার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য ৪৫ শতাংশ নগদ  লভ্যাংশ ঘোষণা করেছে। আর একই সময়ের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

গত ১৮ জুন অনুষ্ঠিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের বৈঠকে ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত হয়।

আগামী ৯ অগাস্ট বেলা ১১টায় রাজধানীর কাওরানবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টাওয়ার মিলনায়তনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

এদিকে আগামী ১০ অগাস্ট সকাল সাড়ে ১০টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুলাই।