২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 03:39 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে নামে।

ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৯৮ কোটি ৫০ লাখ টাকা কমে ৩০৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত ৪৯টির।

টাকার পরিমাণে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-  কেপিসিএল, আরএকে সিরামিকস, ফার কেমিকেল, ইউনাইটেড এয়ারওয়েজ, সামিট এলায়েন্স, সাইফ পাওয়ার, তসরীফা ইন্ডাস্ট্রিজ, এএফসি এগ্রো, ফ্যামিলি টেক্স ও বেক্সিমকো লিমিটেড।

এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক ৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৮৫ পয়েন্টে নেমেছে।

লেনদেন আগের দিনে চেয়ে ৭ কোটি ১১ লাখ টাকা কমে ২৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এ বাজারে লেনদেন থাকা ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত ৩১টির।