২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দুদিন পুঁজিবাজারে ঊর্ধ্বগতি

সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 04:55 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৭ পয়েন্টে উঠে।

লেনদেন আগের দিনের চেয়ে ৯২ কোটি বেড়ে ৪১১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এদিন ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ৫ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ার, ফ্যামিলি টেক্স, কেপিসিএল, আরএকে সিরামিকস, গ্রামীণ ফোন।

এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসপিআই ৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৫৫ পয়েন্ট হয়।

সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ১৮ কোটি ৯৭ লাখ টাকা বেড়ে ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এ বাজারে লেনদেন থাকা ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দর।

আগের আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন কিছুটা কমলেও দুই বাজারে উর্ধ্বগতি ছিল।