২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির অ্যাড মেকার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মঙ্গলবার

তরুণ নির্মাতাদের নিয়ে মোবাইলফোন অপারেটর রবি আয়োজিত বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতার চূড়ান্তপর্ব মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 12:09 AM

Updated : 22 Aug 2022, 12:36 PM

সোমবার গুলশানে কোম্পানিটির কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইয়ং অন্ট্রাপ্রিনিয়ারস সোসাইটি (ইসেয়) অ্যাড মেকার-২০১৫ প্রতিযোগিতাটির মূল আয়োজক। রবি এই অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ১২০টি দলের অংশগ্রহণে সমৃদ্ধ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

গত কয়েক বছর ধরে এই প্রতিযোগিতাটির অনুষ্ঠিত হচ্ছে।