২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিটাচির ভিএসপি আনল টেকভ্যালি

বাংলাদেশে এলো হিটাচির বিভিন্ন ধাপের স্টোরেজ সল্যুউশনস ‘ভিএসপি’(ভার্চুয়াল স্টোরেজ প্ল্যাটফর্ম)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 11:18 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

সোমবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন হোটেলে হিটাচির ভিএসপি-২০০, ভিএসপি-৪০০, ভিএসপি-৬০০ ও ভিএসপি-১০০০ স্টোরেজ সল্যুউশন এর বাজারজাতকরণ উদ্বোধন করা হয়।

বাংলাদেশে এসব সল্যুউশনের বাজারজাত ও বিক্রয়োত্তর সেবা দেবে টেকভ্যালি নেটওয়ার্কস লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের টেলিকম, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এবং শিল্প ও সেবা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই স্টোরেজ সল্যুউশন কিভাবে কাজ করে, এর নিরাপত্তা বৈশিষ্ট্যসহ অন্যান্য সুবিধা উপস্থিত ব্যক্তিদের সামনে তুলে ধরেন হিটাচি ডাটা সিস্টেমস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিবেকান্দ ভেনুগোপাল এবং কারিগরি পরিচালক সুবু রাম কৃষ্ণান।

টেকভ্যালি নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান আসিফ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।