রমজানে পুঁজিবাজারে লেনদেন ৩ ঘণ্টা
রমজানে পুঁজিবাজারে লেনদেন এক ঘণ্টা কমবে।
অন্য সময়ের মতো সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হলেও দুপুর দেড়টার মধ্যে তা শেষ হবে।
বৃহস্পতিবার ঢাকা এক্সচেঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এখন ডিএসই সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকে এবং লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
রমজানে ডিএসই কার্যালয় ৪টায় বন্ধ হয়ে যাবে। মাঝে যোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।
রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস ও লেনদেনের সময় আগের সূচিতে ফিরে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
