দারাজ মোবাইল উইক মেগাথনের পার্টনার গ্রামীণফোন
ই-কমার্স সাইট দারাজের আয়োজনে মোবাইল উইক মেগাথনে অফিশিয়াল টেলিকম পার্টনার হিসেবে যোগ দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন ।
মঙ্গলবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৭ থেকে ১৩ জুন পর্যন্ত বাংলাদেশের বৃহত্তম অনলাইন মোবাইল বিক্রির এই উদ্যোগটি দারাজের অনলাইন শপিং প্ল্যাটফর্ম www.daraz.com.bd এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সাত দিন দারাজের সঙ্গে মিলে গ্রামীণফোন গ্রাহকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী মূল্যে পছন্দের হ্যান্ডসেট কেনার সুযোগ করে দেবে।
মোবাইল উইকের এর প্রতিদিন থাকছে “ব্রান্ড অফ দ্য ডে”, “হিরো ডিল অফ দ্য ডে” সহ মোবাইল এবং অ্যাকসেসরিজের উপর আকর্ষণীয় অফার। এছাড়াও মোবাইল উইক এ ফ্রি ডাটা বান্ডেলসহ গ্রামীণফোন নিয়ে আসছে বিশেষ মিউজিক ফোন সেট।
এই উদ্যোগ সম্পর্কে গ্রামীণফোনের হেড অফ ডিজিটাল অ্যান্ড সোশাল মিডিয়া জাকিয়া জেরিন বলেন, “ইন্টারনেটবান্ধব হ্যান্ডসেট পৌঁছে দিতে আমরা সবসময় সচেষ্ট। আর এক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে হ্যান্ডসেট নিয়ে আসতে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। আমাদের এই লক্ষ্য অর্জনের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য মোবাইল উইক ম্যারাথন আদর্শ একটি সুযোগ।”
এই আয়োজনে স্যামসাং, হুয়াওয়ে, ম্যাক্সিমাস, ইন্টেক্স, শিয়াওমি, ৬ডিগ্রি, সনি, এইচটিসি, আসুস সহ অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠানের মোবাইল ব্র্যান্ড থাকছে।
অফারগুলো জানতে গ্রাহকরা দারাজের মোবাইল অ্যাপ্লিকেশন (আইওএস ও অ্যান্ড্রয়েড) ডাউনলোড করতে পারেন এবং মোবাইল উইক সম্পর্কে ওয়াকিবহাল থাকতে ফেসবুক পেজ-এ যেতে পারেন।
দারাজ মোবাইল উইক ম্যারাথনে কেনা প্রত্যেকটি মোবাইল ফোনের সাথে গ্রামীণফোন গ্রাহকদেরকে আকর্ষণীয় ফ্রি ডাটা প্যাকেজ দেবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
