২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান আবগারি  শুল্ক কাটছে বন্দরেই

বাজেট প্রস্তাবে ঘোষণার পর এয়ারলাইন্সের আবগারী শুল্ক বেড়ে যাওয়ায় তা যাত্রার আগে বিমান বন্দরগুলোতেই সংগ্রহ শুরু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 05:25 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

বর্ধিত এ আবগারী শুল্ক  গত ৪ জুন থেকে গ্রহণ শুরু হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান।

এতে বলা হয়, “এখন থেকে দেশের অভ্যন্তরে ও সার্কভুক্ত দেশে ভ্রমণকারী যাত্রীদের ৫০০ টাকা, এশীয় দেশগুলোতে ভ্রমণকারীদের এক হাজার টাকা এবং অন্যান্য দেশে ভ্রমণকারীদের এক হাজার ৫০০ টাকা হারে আবগারি শুল্ক দিতে হবে।” 

সাধারণত এয়ারলাইন্সের সব ধরনের ট্যাক্স ও ফি টিকেট কেনার সময়েই নেওয়া হয়। তবে নতুন অর্থবছরে আবগারি শুল্ক বাড়ায় আগে টিকেট কেটে রাখা যাত্রীদের ভ্রমণের সময় এ অর্থ দিতে হবে।

আগে থেকে শুল্ক বৃদ্ধির ঘোষণা না দেওয়ায় অনেক যাত্রীকেই যাত্রা শুরুর আগে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিমানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা তা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বাহিরে যাওয়ার সময় সাধারণত যাত্রীদের কাছে টাকা থাকে না। এ কারণে অনেককেই সমস্যায় পড়তে হচ্ছে।”