‘মিউজিক ফোন’ নিয়ে এলো গ্রামীণফোন ও সিম্ফনি
সঙ্গীতপ্রিয় গ্রাহকদের জন্য প্রথম ‘মিউজিক ফোন’ এনেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও সিম্ফনি।
গ্রামীণফোন সেন্টারগুলোতে এই নতুন ফোন সিম্ফনি এম১ এখন পাওয়া যাচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। প্রথম এক হাজার এম১ গ্রাহক শুধু গ্রামীণফোন সেন্টার থেকে উন্নতমানের একটি হেডফোন পাবেন।
রোববার জিপি হাউজে এ ‘মিউজিক ফোনের’ আনুষ্ঠানিক উদ্বোধন হয় বলে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, সিম্ফনি এম১ প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যার বিশেষ অডিও চিপসেট, মিউজিক কি ও বড় স্পিকার আছে । ১ দশমিক ৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ললিপপ সম্বলিত স্লিম ম্যাট ডিজাইনের সিম্ফনি এম১ -এ রয়েছে ৪ দশমিক ৭ ইঞ্চি আইপিএস কিউএইচড এইচডি ডিসপ্লে।
এছাড়া এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে।
এই ক্যামেরাগুলোতে অভিনব সেলফি ফিচার এবং উন্নত ক্যামেরা মোড রয়েছে। মোবাইল সেটের র্যাম ১ গিগাবাইট এবং বিল্ট ইন মেমোরি ৮ গিগাবাইট যা ৩২ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। এম১ এর অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে মাইক্রো ইউএসবি, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিআরএস/এজ এবং টুজি/থ্রিজি।
উদ্বোধনী অনুষ্ঠানে সিম্ফনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, “গ্রামীণফোনের সহযোগিতায় মিউজিক ফোন এম১ চালু করতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে আমাদের সঙ্গীতপ্রেমী গ্রাহকরা আরো সন্তুষ্ট হবেন।"
এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন জানায়, তাদের প্রিপ্রেইড গ্রাহকরা এম১ মোবাইল ফোন কিনলে মাত্র ২৬.২৫ টাকায় ১ জিবি ইন্টারনেট পারবেন (সর্বোচ্চ ১০ বার)। এছাড়াও এসসিবি, ইবিএল ও অ্যামএক্স ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার থেকে ছয় মাসের কিস্তিতে সোবাইল সেটটি কেনা যাবে।
