২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানড্রয়েড ও আইওএস ভার্সনে বিক্রয় ডটকম অ্যাপ

অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম মোবাইল অ্যাপের অ্যানড্রয়েড ও আইওএস ভার্সন চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 09:23 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

এই অ্যাপ ব্যবহার করে বিক্রয় ডটকমের মাধ্যমে আরো দ্রুত ও সহজে অনলাইনে পণ্য কেনা-বেচা করা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিক্রয় ডটকমের মার্কেটিং বিভাগের পরিচালক মিশা আলী বলেন, গ্রাহকদের অনলাইনে বেচা-কেনার জন্য বিক্রয়ের ওয়েব প্লাটফর্মটিকেও আরো নতুন এবং সহজে ব্যবহারযোগ্য করা হয়েছে।

“এর ফলে গ্রাহকরা অনলাইনে কেনা-বেচায় আরো বেশি উদ্বুদ্ধ হবে।”

অ্যাপ উন্মোচন অনুষ্ঠানে রিভিউ প্রতিযোগিতায় বিজয়ী তিন জন- হৃদয় আহমেদ, অভিজিৎ আসাদ এবং সাজ্জাদুর রহমান তালাশকে একটি করে স্মার্টফোন দেওয়া হয়।

সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য রিভিউ লেখার জন্য তাদের পুরষ্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়।