২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ২৮তম সাধারণ সভা

ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 11:13 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

সম্প্রতি রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় পরিচালকদের প্রতিবেদন এবং ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত হিসাব উপস্থাপন করা হয়।

মাহবুবুর রহমান জানান, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ২০১৪ সালে ৭০০.৪৫ মিলিয়ন টাকার প্রিমিয়াম আয় করেছে। ২৮ বছরে অগ্নি, নৌ, মোটর ও বিবিধ বীমাখাতে মোট ১৭৭১.৪১ মিলিয়ন টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

সর্বশেষ হিসাবে কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৮৩.৯৫ মিলিয়ন টাকা। ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ২০১৪ সালে শোয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।