ডিএসইতে হাজার কোটি টাকা লেনদেন
সাড়ে সাত মাস পর ঢাকার পুঁজিবাজারে লেনদেন হাজার কেটি টাকা ছাড়িয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১ কোটি বেশি।
এর আগে এরচেয়ে বেশি লেনদেন হয়েছিল সর্বশেষ ২০১৪ সালের ১৪ অক্টোবর। সেদিন ১ হাজার ৯৮ কোটির শেয়ার হাতবদল হয়েছিল।
সপ্তাহের দ্বিতীয় দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৪ পয়েন্ট হয়েছে।
আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসপিআই ৫৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ২৫২ পয়েন্ট।
সিএসইতে এদিন ৭৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম।
সোমবার ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।
টাকার অংকে লেনদেনে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো কেপিসিএল, সামিট পাওয়ার, গ্রামীণ ফোন, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, বারাকা পাওয়ার, সামিট পূর্বাচল, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট ও এমজেএল।
সিএসইতে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির দর।
