২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্টের টিকিটে মূল্যছাড়ের মেয়াদ বাড়ল

যাত্রীদের চাহিদা ও চাকরিজীবীদের সুবিধার কথা বিবেচনা করে রোজা ও ঈদ উপলক্ষে রিজেন্ট এয়ারওয়েজের টিকেটে মূল্যছাড়ের মেয়াদ ৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 12:52 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

সোমবার প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং আনিসুল আলম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।

১ মে থেকে শুরু হওয়া এই মূল্যছাড়ের মেয়াদ ছিল ৩১ মে পর্যন্ত।

বিশেষ এই ছাড়ের আওতায় শুল্কসহ ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ফ্লাইটের টিকিটের দাম পড়বে ২৭ হাজার ৭৭৭ টাকা।

এছাড়া ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২০ হাজার ৮১১, ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৭ হাজার ৪৪৪, ঢাকা-কলকাতা-ঢাকা আট হাজার ১৮৮, চট্টগ্রাম- ব্যাংকক-চট্টগ্রাম ১৯ হাজার ৭৭৭ এবং চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে ১০ হাজার ৬১১ টাকায় টিকিট মিলবে।

রিজেন্টের সব বিক্রয় কেন্দ্র এবং ট্র্যাভেল এজেন্টের কাছে এবং অনলাইনে এই দামে টিকেট সংগ্রহ করা যাবে।

বিশেষ ছাড়ের আওতায় কেনা টিকেটের যাত্রীদের ১০ জুন থেকে ১০ অগাস্টের মধ্যে ভ্রমণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।