ঢাকা-চট্টগ্রামে দিনে ৬টি ফ্লাইট চালাবে নভো এয়ার
ঢাকা-চট্টগ্রাম রুটে দৈনিক ছয়টি ফ্লাইট চালানোর পরিকল্পনা নিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার।
আগামী ৮ জুন থেকে বর্ধিত এ ফ্রিকোয়েন্সি কার্যকর হবে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ জুন থেকে প্রতিদিন সকাল ৮টা, ৯টা, ১০টা, দুপুর ৩:২০টা, সন্ধ্যা ৬টা এবং পৌনে ৮টায় ঢাকা ছেড়ে যাবে নভো এয়ারের ফ্লাইট।
আর চট্টগ্রাম থেকে প্রতিদিন সকাল সোয়া ৯টা, সোয়া ১০টা, সোয়া ১১টা, দুপুর ৪:৩৫টা, সন্ধ্যা সোয়া ৭টা এবং রাত ৯টায় ঢাকায় আসবে।
গ্রীষ্মকালীন সময়ের জন্য এ রুটে ভাড়া শুরু হবে ৪০০০ টাকা থেকে।
