২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনকর্ড গার্মেন্টসের আন্তর্জাতিক পুরস্কার লাভ

বাংলাদেশের কনকর্ড গার্মেন্টসকে ‘গ্লোবাল লজিস্টিকস পার্টনার- সিলভার টায়ার’ পুরস্কার দিয়েছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ব্র্যান্ড পি ভি এইচের ‘আওয়ার হেরিটেজ ব্র্যান্ডস’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 11:12 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

সঠিক সময়ে শিপমেন্ট এবং অন্যান্য লজিস্টিক সহায়তার জন্য এ সম্মাননা পেল কনকর্ড গার্মেন্টস।

থাইল্যান্ড এর ফুকেটে আয়োজিত ‘গ্লোবাল ভেনডর সামিট ২০১৫’ এ এই পুরস্কার ঘোষণা করা হয়।

পি ভি এইচের ব্র্যান্ডের মধ্যে আছে কেলভিন ক্লেইন, টমি হিলফিগার, ভেন হিউজেন, আওয়ার হেরিটেজ, ওয়ার্নার্স আ্যান্ড ওলগার মতো পৃথিবী বিখ্যাত ব্র্যান্ডগুলো।

কনকর্ড গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন আওয়ার হেরিটেজ ব্র্যান্ডসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ও পরিচালক নাজীব আকবর সায়ীদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেরিটেজ অব পি ভি এইচ এর রিজিওনাল ডিরেক্টর আবদুল বারি, কনকর্ড গার্মেন্টস এর সি ই ও কামরুল আহসান, কনকর্ডের হেড অব প্রোডাকশন ডোনাল্ড মালিন্থাসহ অনেকেই।