২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আজীবন ইন্টারনেট’ প্যাকেজ এনেছে এয়ারটেল

যেসব গ্রাহক মাঝে-মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য ‘আজীবন ইন্টারনেট’ নামের নতুন এক অফার চালু করেছে মোবাইল অপারেটর এয়ারটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 07:54 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আকর্ষণীয় এই ইন্টারনেট প্যাকটি বাংলাদেশের টেলিকম সেক্টরে  নতুন ধারণা। অফারের আওতায় ২৫ টাকায় ২৫ মেগাবাইট এবং ৪০ টাকায় ৪০ মেগাবাইট ইন্টারনেটে থাকছে আজীবন মেয়াদ।”

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা বলেন, মেয়াদ শেষ হওয়ার ঝামেলামুক্ত এই অফারটি গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে তারা আশা করছেন।

“যে সমস্ত গ্রাহকদের কদাচিৎ ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং যারা মেয়াদসহ প্যাক কিনতে চান না, এই প্যাকগুলো সে সকল গ্রাহকদের বিশেষভাবে আকৃষ্ট করবে।”