বাজার পরিস্থিতি নিয়ে বিএসইসি-সিএসই বৈঠক
পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির সঙ্গে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
বৈঠকে সিএসইর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়।
বৃহস্পতিবার সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিএসইসিকে জানানো হয় গত তিন মাসে সিএসই বিনিয়োগকারীদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাড়িয়েছে।
নিজস্ব অফিসিয়াল ফেইসবুক পেজে নিয়মিত তথ্য, সংবাদ এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে।
বৈঠকে স্ক্রিপ্ট নেটিং চালু এবং স্বল্প মূলধনী কোম্পানিগুলোর জন্য আলাদা সেগমেন্ট করতে অনুরোধ জানানো হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া মার্কেট মেকিং রুল পুনর্বিবেচনারও অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
সভায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, বিএসইসির কমিশনার, সিএসইর চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ, সিএসই পরিচালক এবং সিএসইরব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
